ঢাকাFriday , 23 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ঈদ উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্টে

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 July 2021, 21:02

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ঈদ উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রতিবছরের ন্যায় দেবহাটা ফুটবল মাঠে মাঘরী গ্রামের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে মাঘরী গ্রামের সিনিয়র ও জুনিয়র দুটি দল অংশগ্রহণ করে। সিনিয়র বনাম জুনিয়র মধ্যকার খেলা অনুষ্ঠিত হয় সিনিয়র দলের অধিনায়ক এর দায়িত্ব পালন করেন ইউপি সদস্য হাফিজুর রহমান এবং জুনিয়র দলের অধিনায়কের দায়িত্ব পালন করে আসাদুজ্জামান সোহাগ।

খেলাটি উদ্বোধন করেন সিমরা এগ্রো এর ব্যবস্থাপক- রাকিব হাসান ও আইন উপদেষ্টা আলমগীর সরদার। বিকেল ৪ টায় শুরু হওয়া ৯০ মিনিট খেলা হয়। যেখানে জুনিয়র দল বল দখলে নিয়ে আক্রমণে এগিয়ে থাকলেও সিনিয়র দল জুনিয়র দলকে ০২-০১ গোলে পরাজিত করে। খেলাটির পুরস্কার বিতরণ ও সার্বিক ব্যবস্থায় ছিলেন সিমরা এগ্রো লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *