ঢাকাMonday , 19 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা একতা ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

admin ঢাকা
আপডেট: 19 July 2021, 22:51

বল্লী প্রতিনিধি : সাতক্ষীরার নবাগত স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাতক্ষীরা একতা ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় (মাগরিবের নামাজের পরে) সংগঠনটির স্বেচ্ছাসেবকরা নিজ দায়িত্বে অসহায় হত-দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসাবে সেমাই, চিনি, বাদাম, কিছমিছ, তেল, সাবান ও মাস্ক বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন।

ঈদ সামগ্রী বিতরণে নেতৃত্ব দেন সংগঠনটির চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন। তিনি বলেন, মানব সেবায় মুক্তির সোপান এই স্লোগানকে সামনে রেখে চলতি বছরের ০১ জুলাই সংগঠন টি তার পথচলা শুরু করলো। এবার সীমিত পরিসরে হলেও সমাজের জন্য কাজ করবে সংগঠনটি এমনটা আশাও ব্যক্ত করেন তিনি। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবানও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য জি. এম নাঈম ইসলাম, ইয়াছিন আলী মিন্টু, আসাদুজ্জামান, নাঈমুর, ইনামুল ইসলাম, শহিদ হাসান প্রমুখ।

প্রসঙ্গত, ১৫ টি অসহায় পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *