ঢাকাMonday , 19 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার ৫ ইউনিয়নে ভিজিএফ’র চাউল পেল ২০,৬৭৮ পরিবার

admin ঢাকা
আপডেট: 19 July 2021, 22:37

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ৫ ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে প্রধান মন্ত্রীর ভিজিএফ’র চাউল পেল ২০,৬৭৮ পরিবার। উপজেলার ৫টি ইউনিয়ন- কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ও দেবহাটা সদরে এ চাল বিতরন সম্পন্ন হয়েছে। যার মধ্যে কুলিয়া ইউনিয়নে ৪,৪৫৫ পরিবার, পারুলিয়া ইউনিয়নের ৫২৯৫ পরিবার, সখিপুর ইউনিয়নে ৩৩৭০ পরিবার, নওয়াপাড়া ইউনিয়নে ৪৬১০পরিবার, সদর ইউনিয়নে ২৬৪৮ পরিবার জনপ্রতি ১০ কেজি হারে ভিজিএফ এর চাউল পেয়েছে। সর্বমোট ২০৬.৭৮০ মেট্রিকটন চাউল বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানগুলোতে সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, স্ব স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বর ও ট্যাগ অফিসারগণ।
ঈদ উপলক্ষে সরকারের এ উপহার পেয়ে অসহায় মানুষের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে। গরিব অসহায় পরিবারের সদস্য ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *