ঢাকাSaturday , 17 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাংবাদিক বাবলুর চাচার দাফন সম্পন্ন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 July 2021, 21:56

আশাশুনি প্রতিনিধি: শত বছরের আয়ু নিয়ে চলে গেলেন শ্যাম গাজী। আশাশুনি সদরের মৃত নুর বক্ত গাজীর ছেলে শ্যাম আলী গাজী (১০০) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার রাত ৮.৪৫ মিনিটে আশাশুনি হাফিজিয়া মাদ্রাসায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

জানাজা নামাজে ইমামতি করেন আশাশুনি থানা জামে মসজিদের ইমাম মোঃ বাকি বিল্লাহ। এ সময় জানাজা নামাজের উপস্থিত ছিলেন মুফতি মুহাদ্দিস আবু জাহেদ আব্দুল্লাহ, হাফেজ আবুজার গিফারী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মহিতুুর রহমান, শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিক বাবলুর বড় চাচা ও আবুল কালাম এর পিতা শ্যাম আলী গাজী (১০০) বার্ধক্যজনিত কারণে শুক্রবার বিকাল ৫.১০ মিনিটে আশাশুনিস্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও ১কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *