ঢাকাFriday , 16 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ভিজিএফ’র চাল বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 July 2021, 21:31

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া ও নওয়াপাড় ইউনিয়নের ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ’র চাউল বিতরন করা হয়েছে। শুক্রবার সকালে পারুলিয়া ইউনিয়নে এসএস মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এবং নওয়াপাড় ইউনিয়নের দেবী শহর মাঠে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পারুলিয়া ইউনিয়নের ৫২৯৫ পরিবারের মধ্যে ১,২,৩ নং ওয়ার্ডে ১৫৩৯ পরিবারকে বিনামূল্যে পরিবার প্রতি ১০ কেজি হারে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনিয়ন ট্যাগ অফিসার ও উপজেলা শিক্ষা একাডেমী সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, ইউপি সদস্য সালাউদ্দিন শরাফি, ইউপি সদস্য আব্দুল আলীম, ফরহাদ হোসেন হীরা, সাহেব আলী, নুরবানু কাদেরী, সচিব আব্দুল হাকিম, দফাদার নুরুল ইসলাম প্রমুখ।

এছাড়া নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম, ইউপি সদস্য নুরুজ্জামান সরদার, মিজানুর রহমান, আকবর আলী, আসমাতুল্লাহ গাজী আসমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *