ঢাকাThursday , 15 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় জুয়া সরঞ্জাম সহ ১২ জুয়াড়ি আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 July 2021, 22:11

নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় জুয়ার সরঞ্জাম সহ ১২ জুয়াড়িকে আটক করেছে দেবহাটা থানা পুলিশ। গত বুধবার অভিযান পরিচালনা করে উপজেলার কুলিয়া এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হলেন উপজেলার কুলিয়া ইউনিয়নের উত্তর কুলিয়া গ্রামের আমজাদ হোসেন এর ছেলে জিয়ারুল ইসলাম (৩৫), আকবার আলীর ছেলে ইখতার আলী (২৮), মৃত নুর আলী মুন্সীর ছেলে আবুুুু লাহাব (৩৩), আয়ুব আলীর ছেলে শাহিনুর ইসলাম(৩৪), মৃত রহিম সরদারের ছেলে সবুজ সরদার (৩৬), আকবার আলীর ছেলে মোক্তার আলী(৩২), মৃত আব্দার গাজীর ছেলে আব্দুর রশিদ(৫০), মৃত আরসাদ আলীর ছেলে কাইয়ুম জামান(৪৫), মৃত আবু মুছার ছেলে রফিকুল ইসলাম(৫০), মৃত ইমান আলীর ছেলে মোনাজাত হোসেন(৫০), মৃত হারুন-উর রশিদের ছেলে সাইফুল ইসলাম (৩০), গোলাম আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৮)। উক্ত অভিযানটি পরিচালনা করেন এসআই আবু রায়হান, এএসআই সুজিত বিশ্বাস ও সঙ্গীয় ফোর্স।

বৃহস্পতিবার (১৫ জুলাই) আসামিদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, দেবহাটা থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই লক্ষে বুধবার অভিযান চালিয়ে কুলিয়া থেকে ১২জন জুয়াড়িকে আটক করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *