ঢাকাWednesday , 14 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় বাড়ি বাড়ি যেয়ে অক্সিজেন পৌছে দেবে ছাত্রলীগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 July 2021, 21:15

নিজস্ব প্রতিবেদক : “হটলাইনে ফোন করি, অক্সিজেন পৌছে যাবে আপনার বাড়ি” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় করোনা রোগীদের বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন পৌছে দেয়ার লক্ষ্যে শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেছে জেলা ছাত্রলীগ।বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগ কার্যালয়ে এ অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন, সংগঠনটির সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান নিশান, মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন, সহ-সভাপতি অর্ণব সাঈদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন কুমার শীল প্রমুখ।

জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, জাতির জনকের দৌহিত্র শেখ তন্ময় এমপির সহযোগিতায় সাতক্ষীরার সর্বস্তরের মানুষের অক্সিজেন সংকটে ছাত্রলীগ পাশে থাকবে। ২৪ ঘণ্টা মানুষকে এ সেবা দিতে ছাত্রলীগ প্রস্তুত থাকবে। খোলা হয়েছে হটলাইন

। ফোন দিলেই বিনা মূল্যে অক্সিজেন বাড়ি বাড়ি পৌছে দেবে ছাত্রলীগ কর্মীরা। প্রাথমিকভাবে শেখ রাসেল অক্সিজেন ব্যাংকে ৩০টি অক্সিজেন সিলিন্ডার সংযুক্ত করা হয়েছে। এধারা অব্যাহত থাকবে বলে জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *