ঢাকাTuesday , 13 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বিজিবি’র অভিযানে ১৩ লক্ষ টাকার গলদার ডিম জব্দ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 July 2021, 21:08

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বিজিবি’র অভিযানে ভারতীয় ১৩ লক্ষ টাকার ২৬ পলি গলদার ডিম জব্দ করা হয়েছে। তবে ওই সময়ে চোরা কারবারি সিন্ডিকেটের কোন সদস্যদের আটক করতে পারেনি বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার পিরোজপুর এলাকায় কালিগঞ্জ বিওপি’র নায়েব সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করেন।

ওই সময়ে ২৬ পলি গলদার ডিম জব্দ করা হয় যার আনুমানিক মূল্যে ১৩ লক্ষ টাকা। পরবর্তীতে বেলা সাড়ে ১২ টার দিকে বসন্তপুর কাস্টম গোডাউনে এনে জব্দকৃত ডিম গুলো বিনষ্ট করা হয়। এসময় বিজিবি’র নায়েব সুবেদার রফিকুল ইসলাম, থানার সহকারী উপ-পরিদর্শক মনিরুল ইসলাম, কাস্টমস কর্তৃপক্ষসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *