ঢাকাTuesday , 13 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির বেতনা নদী থেকে নবজাতক উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 July 2021, 21:20

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির গুনাকারকাটি ব্রিজের নিচে বেতনা নদীতে থেকে এক নবজাতককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় জনতা। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৭.৩০ টায় কয়েকজন শ্রমিক গুনাকরকাটী ব্রিজের পাশে নদীর চরে কাজ করছিলেন। হঠাৎ তারা কিছু দেখতে পেয়ে কাছে যেয়ে দেখে রক্তাক্ত একটি নবজাতক জীবিত অবস্থায় পড়ে আছে ।

তারা কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাসেত আল হারুন চৌধুরীকে জানালে তিনি শিশুটিকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। সাতক্ষীরা সদর হাসপাতালের আইসিইউতে রাখা হলে দুপুর ১২-৪৫ মিনিটে শিশুটির মৃত্যু হয়। কুল্যা ইউপি চেয়ারম্যান জানান, রাতের আধাঁরে কে বা কাহারা ব্রিজের উপর থেকে শিশুটিকে নদীতে ফেলে দিয়েছে। অনেক উপর থেকে নদীর চরে পড়ার কারণে হয়তো তার মাথায় আঘাত লেগে রক্তক্ষরণ হয়েছে। তাকে উদ্ধার করে সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপির মাধ্যমে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছি। কিন্তু তাকে বাঁচানো যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *