আশাশুনিতে ব্যবসায়ীর জরিমানা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ভ্রাম্য মান আদালত পরিচালনা করে ব্যবসায়ীকে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১২ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা কালে স্বাস্থ্য বিধি অমান্য করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) ২০১৮ আইনের ২৪ ধারায় বুধহাটা বাজারে মিনিস্টার শো রুমের ম্যানেজার কোমরপুর গ্রামের আঃ আলিম বিশ্বাসের পুত্র সাইদুল ইসলামকে ২০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া গাজীরহাট বাজার, পাইথালী বাজার, কালিবাড়ী বাজার এবং বিভিন্ন সড়ক ও বাজারে টহল ও অভিযান পরিচালনা করা হয়।

Leave a Reply