ঢাকাFriday , 9 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সড়কে বাড়ছে জনসমাগম, বিধি নিষেধ ভঙ্গ করায় ২১ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 July 2021, 21:55

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় চলমান কঠোর লকডাউনের মধ্যেও শহরের সড়ক গুলোতে বাড়ছে জনসমাগম। হাট বাজার গুলোতেও প্রচুর মানুষের ভিড় লক্ষ করা গেছে। সেখানে স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই। শহরের অধিকাংশ দোকান পাট আংশিক খোলা রেখে বেচা কেনা করা হচ্ছে। সড়কে জরুরি পণ্যবাহী পরিবহনের পাশাপাশি অসংখ্য ছোট ছোট যান চলাচল করতে দেখা গেছে। খোলা রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে সকল প্রকার গণ পরি বহন।

এদিকে, ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেও চলছে ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। সেখানে ভারতীয় ট্রাক ড্রাইভার ও হেলপার অবাধে চলাচলে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হলেও তারা তা মানছেন না। সীমান্ত এলাকায় তারা অবাধে যাতায়াত করছেন। এর ফলে ভারতীয় ভেরিয়েন্ট সংক্রমণের আশংকা বাড়ছে বলে মনে করেন সচেতন মহল।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, লকডাউনের বিধি নিষেধ ভঙ্গ করায় জেলায় গত ২৪ ঘণ্টায় ১১ টি ভ্রাম্য মান আদালতের অভিযানে ৪৫ টি মামলায় ২১ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া জেলায় একজন করে ম্যাজিস্ট্রেট নেতৃত্বে ২২টি ভ্রাম্য মান আদালত, সেনাবাহিনীর ১০ টি পেট্রোল টিম, তিন প্লাটুন বিজিবি ও পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার ব্যাটেলিয়ন মোতায়েন রয়েছে। তিনি এ সময় জেলার সর্বসাধারণকে সরকারের দেয়া লকডাউনের বিধি নিষেধ মেনে চলার আহŸান জানান। বিধি নিষেধ বাস্তবায়নে পুলিশ র‌্যাব বিজিবির পাশাপাশি ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মাঠে আছে সশন্ত্রবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *