আশাশুনিতে রুহুল হকের পক্ষে মসজিদে অনুদান প্রদান
নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বালিয়াপুর দক্ষিণ পাড়া জামে মসজিদে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র পক্ষে নগদ অনুদান প্রদান করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শোভনালী ইউপি’র চেয়ারম্যান প্রার্থী শম্ভুজিৎ মন্ডল শুক্রবার (৯ জুলাই) জুম্মা নামাজের পূর্বে মসজিদ কমিটির নেতৃবৃন্দের হাতে এ নগদ অনুদানের টাকা হস্তান্তর করেন।
এসময় উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী মো. সামছুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা এস এম কামরুল ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলাম গাইন, আলমগীর হোসেন, আব্দুল হান্নান পাড়, আব্দুল গফফার, ফারুক গাজী, আব্দূল আজিজ, উদয় কান্তি বাছাড়, আজিজুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, ছাত্রলীগ নেতা তাসকিন আহমেদ (তুফান), আসমাতুল্লা আল গালিব, আরাফাত হোসেনসহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও মুসুল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply