আশাশুনিতে মন্দিরের তালা ভেঙে দুটি মূর্তি চুরি
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ২০০ বছরের প্রাচীন কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের তালা ভেঙে কৃষ্ণ ও নারায়ণ ঠাকুরের দুটি মূর্তি চুরি হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আশাশুনির কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের পুরোহিত করুণা কান্ত ব্যানার্জী ও সাধারণ সম্পাদক মেধস ব্যানার্জী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরে সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় দেখতে পাই মন্দিরের তালা ভাঙ্গা ও বিভিন্ন মূর্তি মধ্যে কৃষ্ণ ও নারায়ণ ঠাকুরের দুটি মূর্তি নেই।
পরে অনেক খোঁজাখোজির পর তার কোন সন্ধান পাওয়া যায়নি। মূর্তি দুইটির মধ্যে কষ্টি পাথরের (৩০০ গ্রাম) ও অন্যটি পিতলের (১ কেজি)। যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি গোলাম কবির জানান, কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের তালা ভেঙ্গে কৃষ্ণ ও নারায়ণ ঠাকুরের দুটি মূর্তি চুরির কথা শুনেছি। অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply