আশাশুনিতে ভ্রাম্য মান আদলতে জরিমানা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ভ্রাম্য মান আদালত পরিচালনা করে ৩ জনকে ২৫০০ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৯ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে এ ভ্রাম্য মান আদালত পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা ভ্রাম্য মান আদালত পরিচালনা কালে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) ২০১৮ আইনের ২৪ ধারায় বুড়িয়া গ্রামের বিমল কৃষ্ণ মন্ডরের ছেলে জয় প্রকাশকে ৩০০ টাকা, কমলাপুর গ্রামের আঃ সামাদ গাজীর ছেলে নজরুল ইসলামকে ২০০ টাকা ও গোয়ালডাঙ্গা বাজারের ডিজিটাল ফ্যাশান এর স্বত্বাধিকারী রবিউল ইসলামকে ২০০০ টাকা, সর্বমোট ২৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া তেতুলিয়া বাজার, গোয়ালডাঙ্গা বাজার, বড়দল ব্রিজ চেকপোস্ট এবং বিভিন্ন সড়ক ও বাজারে টহল ও অভিযান পরিচালনা করা হয়।

Leave a Reply