খাজরায় লকডাউনের শর্ত ভেঙে দোকান খোলার প্রতিযোগিতা
নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরা ইউনিয়নের সর্বত্র মহামারি করোনা ভাইরাসের ৩য় ঢেউ মোকাবেলার অংশ হিসেবে সরকার ঘোষিত কঠোর লকডাউনের শর্ত ভেঙে দোকানপাট খোলার প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮জুলাই) বিকাল ৫টার পর বাজারগুলো ঘুরে দেখা যায়,খাজরা,চেউটিয়া,কাপসন্ডা,তুয়ারডাঙ্গাসহ ইউনিয়নের সকল মোড়ে মোড়ে দোকান খোলার প্রতিযোগিতা চলছে। মুদি দোকানসহ সব ধরনের দোকান সন্ধ্যা পর্যন্ত খোলা। সামজিক দুরত্ব বা স্বাস্থ্যবিধির কোন চিহ্ন মাত্র নেই। বাজার গুলোতে অপ্রয়োজনে সাধারণ লোকের উপস্থিতিও লক্ষ করা যায়। এছাড়াও সাপ্তাহিক হাট বন্ধ থাকার নির্দেশ থাকলেও তা মানছেন না সংশ্লিষ্ট লোকজন।
পার্শ্ববর্তী একাধিক উন্মুক্ত থাকা সত্তে¡ও সাপ্তাহিক হাট স্থানান্তরের কোন উদ্যোগ লক্ষ্য করা যায়নি। কঠোর লকডাউনের ১ম দিন খাজরা সাপ্তাহিক হাট আশাশুনি উপজেলা প্রশাসন ও খাজরা ইউপি চেয়ারম্যানের যৌথ নির্দেশে গ্রাম পুলিশের সমন্বয়ে বন্ধ হলেও পরের সপ্তাহে সাপ্তাহিক বাজার বসার ঘটনা ঘটেছে। এ দিকে সরকার ঘোষিত সপ্তাহব্যাপি কঠোর লকডাউন বাস্তবায়নে আশাশুনি উপজেলা প্রশাসনিক কোন অভিযান না থাকায় এমন হচ্ছে বলে স্থানীয় সচেতন নাগরিক সমাজ মনে করেন। এ পর্যন্ত খাজরায় ২জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জ¦র,সর্দি,কাশিসহ করোনা লক্ষণ নিয়ে অধিকাংশ রোগী গ্রাম্য ডাক্তার দিয়ে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। করোনার নমুনা প্রদানে আগ্রহ নেই কারো।পর্যাপ্ত সরকারি অনুদান,লকডাউন বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিক সমাজ।

Leave a Reply