সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের রান্না করা খাবার বিতরণ
নিজস্ব প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ ব্যাপী কঠোর লকডাউনে সাতক্ষীরায় কর্মহীন হয়ে পড়া অসহায় রিকশা-ভ্যান চালকদের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট। প্রতিদিনের ন্যায় বুধবার (০৭ জুলাই) দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা পৌর এলাকার ৩নং ওয়ার্ডে বদ্দীপুর কলোনী এলাকায় বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে এ রান্না করা খাবার বিতরণ করা হয়।
দেশব্যাপী কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের কথা ভেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট আত্মমানবতার সেবায় প্রতিদিন এ রান্না করা খাবার বিতরণ করছে। এসময় উপস্থিত থেকে অসহায় কর্মহীন মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ নুরুল হক, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধানের সমন্বয়ে ডেপুটি চীপস ইলিয়াস হোসেনসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply