ঢাকাWednesday , 7 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 July 2021, 21:15

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ফ্রি-অক্সিজেন সেবা দিতে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনসেনটেটর সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৭ জুলাই) বেলা ১২টায় রেড সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ নুরুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফ্রি-অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

করোনাকালীন সময়ে সকল সেবা কার্যক্রমের তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র। প্রধান অতিথি এমপি রবি এসময় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে করোনা রোগীদের জন্য ফ্রি সেবা দিতে ১৫টি অক্সিজেন সিলিন্ডার ও ২টি অক্সিজেন কনসেনটেটর সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডা. মাসুম ভুঁইয়া, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধানের সমন্বয়ে ডেপুটি চীপস ইলিয়াস হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উপ-পরিচালক এ.এস.এম আক্তার। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সদস্য ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *