ঢাকাTuesday , 6 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 July 2021, 21:46

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন পরিষদে ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ জুন) হতদরিদ্রের মাঝে এ চাউল বিতরণ করা হয়। মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন চলাকালীন সাধারণ খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। করোনা কালীন যেন কোন মানুষ না খেয়ে থাকে সে লক্ষ্যে ১০০ জন পরিবারকে মাথাপিছু ১০ কেজি করে চাউল দেওয়া হয়।

চাউল বিতরণ কালে সংশ্লিষ্ট ওয়ার্ড ট্যাগ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক গাইন, চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি আমিনুর রহমান উপস্থিত থেকে চাউল বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। চাম্পাফুল ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশ এ কাজে সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *