আশাশুনিতে ইটের সোলিং রাস্তার কাজ উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নৈকাটিতে অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির পক্ষে ইটের সোলিং রাস্তার কাজ উদ্বোধন করা হয়েছে। আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলার শোভনালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শম্ভুজিত মন্ডল নৈকাটি শফিকুল মোড়লের বাড়ি থেকে আকফার গাজীর বাড়ি অভিমুখে ২শত ৭৫ ফিট ইটের সোলিং রাস্তার উদ্বোধন করেন।
মঙ্গলবার সকালে উদ্বোধন কালে উপস্থিত ছিলেন আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাজ্জাদ হোসেন, আজিজুল ইসলাম, মোক্তারুজ্জাম, হোমাইয়ান মোড়ল প্রমুখ।

Leave a Reply