খাজরায় চোরের উপদ্রপে অতিষ্ঠ এলাকাবাসী
খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নে চোরের উপদ্রপ বৃদ্ধি পাচ্ছে। হাড়ি পালিল, গরু, ছাগল ও হাঁস মুরগী নিয়ে চোরের ভয়ে বিপদে এলাকাবাসি।
সোমবার(৫জুলাই) রাতের কোন এক সময়ে ২নং ওয়ার্ডের পিরোজপুর গ্রামে এক বাড়িতে চুরির ঘটনা ঘটে। পিরোজপুর গ্রামের মৃত নির্মল চক্রবর্তীর স্ত্রী উত্তরা চক্রবর্তীর (৫০) বাড়িতে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে।
ভুক্তভূগী উত্তরা চক্রবর্তী জানান, ৫ জুলাই রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোরের দল আমার ঘরের বারান্দার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ঘরের দরজা ভিতর থেকে আটকানো থাকায় চোরেরা চেষ্টা করেও ঘরের ভিতরে ঢুকতে পারিনি। কিন্তু বারান্দায় থাকা দুটো খেওলা জাল,থালা বাসন,প্লাষ্টিকের চেয়ার,ছাতা,কিছু কাপড় নিয়ে যায়। জানালা দিয়ে আমার মেয়ের একটি টাচ ফোনও নিয়ে যায়। ঐ ফোনে ভিতরে সীমে আমার বিধাবা ভাতার টাকাও আছে। সকালে ঘুম থেকে ওঠে দেখি আমার বারান্দার দরজা ভাঙা এবং আমার জিনিসপত্র নাই। সকালে আমার প্রতিবেশীদের ডেকে সব কিছু দেখাইছি। সব মিলে আমার প্রায় ২০ হাজার টাকার মত ক্ষতি হয়েছে। আমি নিশ^ হয়ে গেলাম। আমি আশাশুনি থানা পুলিশের সহযোগিতা চাই।
এছাড়াও মাস খানেক আগে খালিয়া গ্রামের মৃত তারেজ মোড়লের পুত্র পারেজ মোড়লের বাড়িতেও ছিচকে চোরের দল হানা দেয়। দরজা খুলতে না পেরে বড় ধরনের ক্ষতির হাত থেকে এ যাত্রায় রেহায় পায়। এছাড়া উপজেলার কোন না কোন স্থানে রাতের আধারে চুরি সংঘটিত হচ্ছে। এলাকায় এমন ছিঁচকে চোরের উপদ্রব নির্মুল করতে আশাশুনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান পরিচালনার জন্য সচেতন এলাকাবাসী দৃষ্টি আকর্ষণ করেছেন।

Leave a Reply