ঢাকাMonday , 5 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনায় কর্মহীন মানুষের মাঝে এমপি রবির পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 July 2021, 21:23

মাহফিজুল ইসলাম আককাজ: মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ ব্যাপি কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া সাতক্ষীরার অসহায় রিকশা-ভ্যান চালক, ছিন্নমূল ও ভিক্ষুকদের বাড়ি বাড়ি গিয়ে প্রতিদিনের ন্যায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসাবে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

প্রতিদিনের ন্যায় সোমবার (০৫ জুলাই) দুপুরে শহরের কুখরালী ও মধুমাল্লারডাঙ্গী এলাকায় এ রান্না করা খাবার পৌছে দেওয়া হয় এবং অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। দেশব্যাপী কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের কথা ভেবে এবং তাদের পাশে দাড়াতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সার্বিক ব্যবস্থাপনায় প্রতিদিন এ রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর যুবলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ হাসান নয়ন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন, সদর এমপি মহোদয়ের একান্ত ব্যক্তিগত সহকারী শেখ মাহফুজুর রহমান ও মো. নুর মনোয়ার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *