ঢাকাMonday , 5 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে প্রতাপনগর ইউনিয়ন রক্ষা বাঁধ বিষয়ক মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 July 2021, 21:52

নিজস্ব প্রতিনিধি: আশাশুনিতে প্রতাপনগর ইউনিয়ন রক্ষা বাঁধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ জুলাই) বেলা ১১ টায় প্রতাপনগর ইউনিয়নের তালতলা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
ঘূর্ণিঝড় ইয়াসে ভেঙ্গে যাওয়া প্রতাপনগর ইউনিয়নের ৮টি পয়েন্টের সবকটি বাঁধা সম্ভব হলেও শ্যামনগরের বন্যতলা পয়েন্ট দিয়ে এখনো জোয়ারের পানি এসে প্রতাপনগর ইউনিয়ন প্লাবিত হচ্ছে। জুয়ারের পানি থেকে বাঁচতে প্রতাপনগরের আপমর জন সাধারণ নিজস্ব অর্থায়নে প্রতাপনগর রক্ষা বাঁধের উদ্দ্যোগ গ্রহণ করে।

এ কাজের আওতায় শ্যামনগরের বন্যতলা থেকে শুরু করে কুড়িকাহুনিয়া, তালতলা বাজার, প্রতাপনগর এ.বি.এস ডিগ্রি মাদ্রাসা, কর্মকার বাড়ি, থানার হাট খোলা হয়ে পশ্চিম প্রতাপনগরের ওয়াপদা রাস্তা পর্যন্ত প্রায় ৫.৩ কিঃ মিঃ আভ্যন্তরীন রাস্তার উপর দিয়ে নতুন করে মাটি দিয়ে উচু করা হবে। ৫.৩ কিঃ মিঃ রাস্তা বাঁধের জন্য প্রায় ১৩ লক্ষ টাকা নির্মাণ ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতাপনগরের সাবেক ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ‘লীগের সভাপতি এ.বি.এম মোস্তাকিম।
বিশেষ অতিথি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কবির, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক শম্ভূজিত মন্ডল, উপজেলা আ‘লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল।
প্রধান অতিথি বলেন, অনেকের মধ্যে দ্বিধা দ্ব›দ্ব আছে, এখন এলাকার বানভাসীদের স্বার্থে সকলকে একত্রিত হতে হবে। সরকারি ত্রাণ মুখ চিনে ব্যক্তি বিশেষকে না দিয়ে প্রকৃত পাওয়ার যোগ্য ব্যক্তির কাছে পৌছে দিতে হবে। এছাড়া তিনি সকলকে মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া এবং স্বাস্থ্য বিধি মেনে চলাচল করতে অনুরোধ জানান।

এ সময় তিনি ব্যক্তিগতভাবে প্রতাপনগর রক্ষা বাঁধের কাজে নগদ ১ লক্ষ টাকার সহায়তা করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা আ‘লীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মো. শামছুল আলম, তলতলা বাজার কমিটির সভাপতি কামাল হোসেন, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *