ঢাকাSunday , 4 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অক্সিজেনে সংকটে সামেকে মৃত্যুর অভিযোগে বিভাগীয় পরিচালকের গঠিত তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 July 2021, 23:48

নিজস্ব প্রতিবেদক: অক্সিজেনে সংকটে সাতক্ষীরা মেডিকেলে কয়েকজন রোগী মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর গঠিত তদন্ত কমিটি সাতক্ষীরা মেডিকেলের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রোববার (৪ জুলাই) সকাল থেকে হাসপাতালের অক্সিজেনের সংকট বিষয়ে তারা খোঁজ খবর নেন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।

টিমের প্রধান খুলনা বিভাগীয় সহকারি পরিচালক (স্বাস্থ্য) রফিকুল ইসলাম গাজী ও সদস্য মোংলা পোর্টের স্বাস্থ্য কর্মকর্তা শেখ মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।
এদিকে, গত বৃহস্পতিবারের ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি আরও সাত দিনের সময় চেয়ে আবেদন করেছেন। তদন্ত টিমের প্রধান সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ জানান, সেন্ট্রাল অক্সিজেনের ফ্লো কমে যাওয়ায় কয়েকজন রোগী মৃত্যুর অভিযোগের বিষয়টি তদন্ত করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

কিন্তু শুক্রবার ও শনিবার থাকায় এবং নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলাসহ আনুসঙ্গিক কারণে এত স্বল্প সময়ে তদন্ত কার্যক্রম শেষ করা সম্ভব নয়। যেকারণে আরও সাত দিন সময় চাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেলে সেন্ট্রাল অক্সিজেন সংকটে পড়ে অন্তত ছয়জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। যদিও কর্তৃপক্ষ চারজনের মৃত্যুর কথা স্বীকার করেছেন। এ ঘটনায় সাতক্ষীরা মেডিকেলের পক্ষ থেকে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহম্মেদকে প্রধান করে সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মারুফ আহমেদ ও সাতক্ষীরা মেডিকেলের ডা. গাইফুল্লাহকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়।

এছাড়া এ ঘটনায় একই দিনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশিদা সুলতানা পৃথক আরেকটি কমিটি গঠন করেন। উক্ত কমিটিকেও সাত কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়। এবিষয়ে টিমের প্রধান বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম গাজী জানান, তারা তদন্তের প্রথম কার্যদিবস শুরু করেছেন। সাতক্ষীরা মেডিকেলের তত্বাবধায়ক, অধ্যক্ষ, ওই দিনের দায়িত্বরত ২২জন কর্মকর্তা, কর্মচারির লিখিত বক্তব্য নিয়েছেন। সার্বিক ঘটনা তদন্তের পর লিখিত প্রতিবেদন দাখিল করবেন সংল্লিষ্ট দপ্তরে। এরপর প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান তিনি।

এবিষয়ে সাতক্ষীরা মেডিকেলের তত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা জানান, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার গঠিত তদন্ত কমিটি রোববার তদন্তে এসেছে। তাদের তদন্ত কাজে সার্বিক সহায়তা করা হচ্ছে। এছাড়া সাতক্ষীরা মেডিকেলের নিজস্ব তদন্ত কমিটি সাত দিনের সময় চেয়েছে। তাদেরও সময় বর্ধিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *