জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে থানায় অভিযোগ
ঝাউডাঙ্গা প্রতিনিধি: সদর উপজেলার ঝাউডাঙ্গা অমরাবতীতে জমা জমি জামা সংক্রান্ত বিরোধের জের হত্যাচেস্টা করার অভিযোগ উঠেছে। পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটনানো হয়েছে বলে বাদির অভিযোগে। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন। এতে আলমগীর হোসেন রক্তাক্ত হাড়কাটা জখম হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয় আসাদুজ্জামান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার ২৭ জুন সন্ধা ৭ টার সময় সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা আমরাবতী গ্রামের মুজিবুর রহমানের পুত্র আসাদুজ্জামানের বসত বাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে অনধিকার প্রবেশ করে দা লোহার রড বাঁশের লাঠি দিয়ে আমার শালক আলমগীর হোসেন শশুর আকরম আলী কে কুপিয়ে রক্তাক্ত জখম ও পিটিয়ে গুরুতর আহত করে। একই গ্রামের মৃত লিয়াকাত আলীর পুত্র একরামুল হোসেন খোকা ও তার স্ত্রী বিউটি খাতুন ও তার পুত্র আশিকুর রহমান এবং নজরুল ইসলাম এর পুত্র রানা সহ আরো অজ্ঞাতনামা ২/৩ জন।
এ বিষয়ে আসাদুজ্জামান বলেন, আমি থানায় একটি অভিযোগ দায়ের করেছি, এর সঠিক তদন্তপূর্বক আইনগত ব্যবস্থার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এ বিষয়ে বিবাদী একরামুল হোসেন খোকার কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি রং নাম্বার বলে ফোন রেখে দেন।
সাতক্ষীরা সদর থানার এস আই সাইফুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলে যেয়ে তদন্ত করেছি বাদীপক্ষ চাইলেই আমরা পরবর্তী আইনি পদক্ষেপ নিব।

Leave a Reply