ঢাকাThursday , 1 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে কঠোর লকডাউনে জরিমানা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 July 2021, 21:34

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে লকডাউনের প্রথম দিনে বিধিনিষেধ না মানায় ভ্রাম্যমাণ আদালতে ৩টি মামলায় চার জনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা এ আদালত পরিচালনা করেন। আদালতে বুধহাটা গ্রামের রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলামকে ৫০০ টাকা, দাতপুর গ্রামের এমদাদুল, আসরাফ ও মুন্না হোসেনকে ৫০০ টাকা, মহিষাডাঙ্গা গ্রামের তারাপদ সরকারের ছেলে রিপন সরকারকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

এর আগে সকাল থেকে থানা অফিসার ইনচার্জ মো. গোলাম কবিরের নেতৃত্বে উপজেলার বিভিন্ন সড়কে সরকারি বিধি নিষেধ কার্যকর করতে ব্যাপক তৎপরতা চালানো হয়। লকডাউন এর প্রথম দিন পুলিশি তৎপরতায় সমস্ত বাজারে যানবাহন ও লোকজনের আনাগোনা কম ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *