শিক্ষক নওশাদ বাবলু আর নেই
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের সুলতানপুর দক্ষিণ পাড়া নিবাসী বাংলাদেশ বেতার খুলনা ও টিভি’র বিশিষ্ট নাট্য শিল্পী, নাট্য নির্দেশক, সমাজ সেবক সৈয়দ নওশাদ এরতেজা বাবলু বার্ধক্য জনিত কারনে তার নিজস্ব বাসভবনে আজ বেলা আনুমানিক ১১টার সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহ..)।
বুধবার বাদ এশা সাতক্ষীরা সুলতানপুর দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে ঈদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে সাতক্ষীরার সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply