আশাশুনিতে ছাত্রলীগের মাস্ক বিতরন
আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দিকনির্দেশনায় আশাশুনি সদর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে জন সচেতনতা মূলক মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার সকালে আশাশুনি সদর ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আশাশুনি সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর রহমান রাজ, সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়মন ইসলাম তারিক, সহ-সভাপতি শাহারুল ইসলাম, মিজানুর রহমান, নূরমোহাম্মদ শান্ত, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান,ছাত্রনেতা ইমদাদুল হক,নাজমুল,নীরব,সাবেক ছাত্রনেতা সেলিম রেজা,রাতুল,মনি প্রমুখ।

Leave a Reply