আশাশুনিতে গৃহবধূর আত্মহত্যা নিয়ে গুনজন
আহসান উল্লাহ বাবল,ু আশাশুনি: আশাশুনিতে অন্ত:স্বত্ত¦া গৃহবধূ আফরোজা খাতুনের (১৮) আত্মহনন নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। হত্যা না-কি আত্মহত্যা এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়াও দেখা গেছে এলাকার সাধারণ মানুষের মধ্যে। ঘটনাটি ঘটেছে রবিবার (২৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বুধহাটা ইউনিয়নের নৈকাটি গ্রামে। আফরোজা খাতুন নৈকাটি গ্রামের আনিছুর রহমানের স্ত্রী এবং একই ইউনিয়নের পাইথালী গ্রামের আজাদুল সরদারের কন্যা।
সরেজমিন ঘুরে ও পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সকাল ৬টার দিকে আনিছুর এবং তার পিতা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বাহির হয়। বাড়ি থেকে বের হয়ে স্থানীয় কেনা গাজীর ছেলে তোফায়েল (১৬)কে তাদের (আনিছুর) বাড়িতে ডিম ও ডাল দিয়ে আসতে বলে যায়। তোফায়েল ডিম, ডাল নিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পায়। ডাকা ডাকির পর সাড়া শব্দ না পেয়ে বারান্দার বাঁশের বেড়া সরিয়ে ঘরের দরজা খুলে দেখে আফরোজা গলায় উড়নার ফাঁস দেয়া এবং পা খাটের নীচের দিকের মেঝেতে আড়ার সাথে ঝুলানো।
এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে বিষয়টি জানাজানি হয়। এখন জন মনে প্রশ্ন জাগতে শুরু করেছে এটা হত্যা না-কি আত্মহত্যা? খবর পেয়ে আশাশুনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ মাসের অন্ত:স্বত্ত¦া আফরোজাকে ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেন। আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির বেলা ১ টার দিকে ঘটনাস্থান পরিদর্শন করেন।

Leave a Reply