আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে জরিমানা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শনিবার (২৬ জুন) উপজেলার বুধহাটা ও আশাশুনি সদরে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভ‚মি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা কালে স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করা ও কঠোর লকডাউন চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে বুধহাটা বাজারে আল আমিন ইলেকট্রনিকস ও মদিনা অপটিক্যাল এন্ড ওয়াচকে ১০০০ টাকা এবং আশাশুনি বাজারের ব্যবসায়ী শ্রীকলস গ্রামের মৃত জিয়াদ আলি সরদারের পুত্র রফিকুলকে ১০০ টাকা সর্বমোট ১১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

Leave a Reply