ঢাকাFriday , 25 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় থানা পুলিশের অভিযানে ৯ জুয়াড়িসহ ২০ জন গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 June 2021, 21:19

নিজস্ব প্রতিনিধি: করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকির মধ্যেও সাতক্ষীরায় চলছে রমরমা জুয়ার আসর। প্রায় প্রতিদিনই জেলার বিভিন্ন স্থান থেকে আইন প্রয়োগকারি সংস্থার সদস্যদের হাতে গ্রেপ্তার হচ্ছে জুয়াড়ী। জুয়ার আসর থেকে গ্রেপ্তার হওয়া জুয়াড়ীরা জামিনে মুক্ত হয়ে ফের মত্ত হচ্ছে জুয়ার আড্ডায়।

ভয়াবহ করোনা সংক্রমণের মধ্যে নাওয়া খাওয়া ভুলে যুক্ত থাকছে জুয়া (টাকা দিয়ে তাস) খেলায়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতভোর অভিযান চালিয়ে আটক করেছে ৯ জুয়াড়ীকে। গত বৃহস্পতিবার রাতে শহরের পুরাতন সাতক্ষীরা কুলিন পাড়ার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় বিভিন্ন মামলায় আরও এগারোজনকে আটক করা হয়। আটককৃত ওই ৯ জুয়াড়িসহ বিভিন্ন মামলায় আটক ২০ আসামিকে আদালতে পাঠানো হয়।

আটক জুয়াড়িরা হলেন, পুরাতন সাতক্ষীরার এলাকার নয়ন, মারুফ, সাগর, আল আমিন, মধু মোল্যা, আবদুল্লাহ, তুহিন, আসাদুল ও মোমিন। এছাড়া অন্যান্য মামলায় আটককৃতরা হলেন, প্রীততিশ মন্ডল, মুক্তা মন্ডল, টুটুল, সুজিত ঘোষ, খাদিজা খাতুন, আরিফা খাতুন, সেলিম পাড়, আক্তারুল ইসলাম ও আনারুল ইসলাম।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শহরের পুরান সাতক্ষীরার কুলিনপাড়ার একটি পরিত্যক্ত বাড়ি অভিযান চালিয়ে উক্ত ৯ জুাড়িকে আটক করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *