পানিতে দাঁড়িয়ে প্রতাপনগরে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি : কোমর পানিতে দাঁড়িয়ে অভিনব প্রতিবাদ জানিয়ে ভেঙে যাওয়া বাঁধ দ্রæত সংস্কার করা ও স্থায়ীভাবে টেঁকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষ।
ইউনিয়নের ৫নং ওয়ার্ডে গ্রামীণ টাওয়ারের সামনে সকাল ১১ টার সময় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হাঁটু পানিতে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেয় মুক্তিযোদ্ধা, শিক্ষক, কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী, নারী, পুরুষ, শিশু সহ সকল শ্রমজীবী মানুষ। শিক্ষিকা নিলুফা ইয়াসমিন রাণু বলেন, বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা চলছে, এসময় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন তিনি যেন দ্রæত একটি স্থায়ী বাঁধের ব্যবস্থা করেন।
অন্যান্য বক্তারা বলেন- ঘূর্ণিঝড় আম্ফানে পানি ওভার ফ্লো হয়ে বাঁধ ভেঙে প্লাবিত হয়ে নয় মাস জোয়ার ভাটা চলে উপক‚লে। বছর ঘুরে আসতে ঘূর্ণিঝড় ইয়াসে একই বাঁধে পানি ওভার ফ্লো হয়ে ভেঙে আবারও জোয়ার ভাটা চলে। এক বছরে বাজেটের পর বাজেট বেড়েছে কিন্তু বেড়িবাঁধ উঁচু হয়নি। এই অবস্থা থেকে পরিত্রাণ চায় উপক‚লবাসী। তারা দাবি করেন- ঠিকাদার, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দের ত্রি মুখী সিন্ডিকেটে উপক‚ল জুড়ে মানুষের এই দুর্ভোগ। তাই উপক‚লের মানুষ পরিত্রাণ পেতে প্রধানমন্ত্রীর আশু কামনা করেন।

Leave a Reply