ঢাকাThursday , 24 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ২জনের মৃত্যু, একদিনে আক্রান্ত-১১

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 June 2021, 21:55

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ জন এবং উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরো ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাতক্ষীরা মেডিকলে কলেজে চিকিৎসাধীন মারা গেছেন দেবহাটা উপজেলার কোঁড়া গ্রামের আনার আলী (৬৫) ও ইকরামুল কবীর (৬০)। অন্যদিকে গত ২৪ ঘন্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও পিসিআর ল্যাব ২২জনের নমুনা টেস্টে আরোও ১১ জনের শরীরে মহামারি করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

দেবহাটার সর্বশেষ করোনাক্রান্ত ১০জন হলেন, কুলিয়ের টিকেট এলাকর পূর্ণিমা সরকার (৪৬), আবু বকর (৩৭), পারুলিয়ার শামছুর নাহার (৭১), কোমরপুরের লিমা সুলতানা (২২), সখিপুরের কাজিমহল্যা গ্রামের তানিয়া (৩৬), সৈয়দ হাসান জাহির (৪৫), পাঁচপোতার খোদেজা খাতুন (৫০), ঘলঘলিয়ার আব্দুল গণি (৫৬), কুলিয়ার স্বদেশ (৪০), পারুলিয়ার হারুণ অর রশীদ (৩০)।

এপর্যন্ত সর্বমোট নমুনা সংগ্রহ হয়েছে ৫৫৫জন, যার মধ্যে পজেটিভ হয়েছেন ২৬৮জন, সর্বমোট সুস্থ হয়েছেন ১৩০ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭জন। আইসোলেশনে আছে ১৩১জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *