ঢাকাWednesday , 23 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার নলতায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 June 2021, 20:48

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার নলতায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৩ জুন) বিকালে নলতা আওয়ামী যুবলীগের আয়োজনে শাখা অফিসে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচি পালিত হয়। উক্ত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মÐলীর সদস্য, সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ মোড়ল, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু সজল মুখার্জি, হাবিবুর রহমান হাবু, সাংগঠনিক সম্পাদক পিয়ার আলী, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রাজ্জাক মোড়ল, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবি, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, ইউপি সদস্য এবাদুল হক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক স›দ্বীপ কুমার রায়, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও নলতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খাদেমুল ইসলাম তুফান, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আলমগীর হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম উল্লাহ সেলিম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন, সাইদী, সাকিন আল মামুন রাজু, আলম, খাইরুল, আকাশ, আজমীর, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান নয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *