ঢাকাMonday , 21 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে প্রতিবন্ধী উপকার ভোগী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 June 2021, 21:55

নিজস্ব প্রতিনিধি : বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল এর উদ্যোগে আশাশুনিতে প্রতিবন্ধী উপকার ভোগী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ প্রদান করা হয়েছে। সোমবার (২১ জুন) বেলা ১১টায় লিলিয়ানা ফন্ডস নেদারল্যান্ডস এর অর্থায়নে ডি আর আর এ এর সহযোগিতায় আইডিয়াল এর বাস্তবায়নে আশাশুনি উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয় থেকে পাঁচ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে সাউন্ড রেকর্ডার, হেয়ারিং এইড এবং পাওয়ার গøাস বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধী উপকারভোগীদের মাঝে উপকরণ প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। প্রকল্প সুপারভাইজার সুব্রত বাছাড় এর সঞ্চালনায় দেবাশীষ চক্রবর্তী ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজ সেবা কার্যালয় এর ফিল্ড সুপারভাইজার জনাব শাহীন রেজা, আইডিয়াল আশাাশনি শাখার কেন্দ্র ব্যবস্থাপক জনাব আবু মুসাসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *