ঢাকাThursday , 17 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে নদীতে ডুবে যুবকের রহস্যজনক মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 June 2021, 20:46

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জে নদীতে ডুবে আব্দুস সালাম বিশ্বাস (৩৪) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেনাদনা গ্রামের শামছুর রহমান বিশ্বাসের ছেলে। নিহত যুবকের পরিবার সূত্রে জানা যায়, বুধবার আসরের নামাজের পর সালাম মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে পাশ্ববর্তী চুনা নদীতে যায়। এরপর তিনি আর বাড়িতে ফেরেনি। রাত ৯ টার দিকে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে নদীতে কারেন্ট জালের সাথে বেঁধে মৃতদেহ অবস্থায় দেখতে পান। এরপর তারা মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

পরবর্তীতে থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম ও ওহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা নিহত সালামের বাড়িতে উপস্থিত হয়ে সুরোতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে যায়। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য লাশ বৃহস্পতিবার (১৭ জুন) সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি। আপাতত এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে (নং-২৭)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *