ঢাকাSaturday , 12 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে এগ্রিকালচার ফার্মের পুকুরে বিষপ্রয়োগে মাছ নিধন

admin ঢাকা
আপডেট: 12 June 2021, 22:49

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে এগ্রিকালচার ফার্মের পুকুরে বিষপ্রয়োগে ৩ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নৌবাসপুর গ্রামে ঘটনাটি ঘটেছে । এঘটনায় ভুক্তভোগী হারুন এগ্রিকালচার ফার্মের মালিক উপজেলার বন্দকাটি গ্রামের হারুন অর রশিদের ছেলে রায়হান সিদ্দিকী (২৮) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জানা যায়, ভুক্তভোগী রায়হান ১ একর আয়তনের একটি পুকুরে ৩/৪ বছর যাবৎ মাছ চাষ করে আসছিল। শুক্রবার (১১ জুন) দিবাগত রাতে কে বা কারা পুকুরটিতে বিষ প্রয়োগ করে। এতে ওই পুকুরের কার্প জাতীয় বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। শনিবার সকালে খবর পেয়ে ফার্মের মালিক পুকুরের পাশে যেয়ে দেখেন পুকুরের পানিতে মরা মাছ ভাসছে। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *