ঢাকাSaturday , 12 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে মোবাইল কোর্টে জরিমানা

admin ঢাকা
আপডেট: 12 June 2021, 22:30

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলায় জনগণকে সচেতন করার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীকে পৃথক দুইটি মামলায় ১০০০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১২ জুন) দুপুরে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করার অপরাধে উপজেলার বুধহাটা বাজারের সাহাজান এর ছেলে সবুজকে ৫০০ টাকা, অনিল কৃষ্ণ চক্রবর্তীর ছেলে ভদ্র চক্রবর্তীকে ৩০০ টাকা ও এক পথচারীকে ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ভবিষ্যতে স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য ব্যবসায়ী ও জনসাধারণকে সচেতন করেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *