ঢাকাThursday , 10 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বীরমুক্তিযোদ্ধা তারামিয়ার মৃত্যু: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

admin ঢাকা
আপডেট: 10 June 2021, 21:58

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বীরমুক্তিযোদ্ধা তারামিয়া (৯০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহী …….রাজিউন)। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা শহরের ইসলামিয়া হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার ও বিডিয়ারের অবসরপ্রাপ্ত সুবেদার ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ৪ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে পরাকালে পাড়ি জমান। এদিকে বীরমুক্তিযোদ্ধা তারামিয়াকে কাজিমহল্যাস্থ নিজ বাসভবনে দেবহাটা থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি চৌকশ পুলিশ দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ডঅব অনার জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, সাবেক ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, বীরমুক্তিযোদ্ধা সাবুর আলী, বাবুরআলী, বীরমুক্তিযোদ্ধা সাবুর আলী গাজী প্রমুখ। বৃহস্পতিবার বীরমুক্তিযোদ্ধা তারামিয়ার নামাজের জানাযা শেষে বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *