আশাশুনিতে ৮০ হাজার টাকা জরিমানা ও ২৮৫ কেজি মাছ বিনষ্ট
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ২৮৫ কেজি মাছ বিনষ্ট করা সহ ভ্রাম্যমাণ আদালতে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এর নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইন খাঁন এ আদালত পরিচালনা করেন। আদালত পরিচালনাকালে উপজেলার কাদাকাটি ইউনিয়নের হাজিরহাটখোলা বাজারের ব্যবসায়ী নরেন্দ্রনাথ পরমান্ন এর ছেলে পঞ্চানন পরমান্নকে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ২৮৫ কেজি বাগদা চিংড়ি নদীতে ফেলে দেওয়া সহ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সরকারের নির্দেশ অমান্য করে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও কঠোর শাস্তি ও জরিমানা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সৈকত মল্লিক, সহকারী মৎস্য অফিসার মোস্তাফিজুর রহমান, আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।

Leave a Reply