ঢাকাWednesday , 9 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে মোবাইল কোর্টে জরিমানা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 June 2021, 22:01

নিজস্ব প্রতিনিধি: আশাশুনিতে করোনা ভাইরাস প্রতিরোধে জনগণ কে সচেতন করতে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৯ জুন) দুপুরে উপজেলার আশাশুনি সদর ও গোয়ালডাঙ্গা বাজারে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করার অপরাধে আশাশুনি বাজারের মুজিবুর রহমানের ছেলে গোলাম মোস্তাফা কে ৩০০ টাকা, বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারের মেসার্স মহিউদ্দিন হার্ডওয়ারের প্রো: মহিউদ্দিনকে ১০০০ টাকা। শাহিন আলম, সিমন, মেহেদী হাসান তিনজকে ৯০০ টাকা মোট ৪টি মামলায় সর্বমোট ২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। সাথে সাথে ভবিষ্যতে স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য ব্যবসায়ী ও জনসাধারণকে সচেনতন করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও অফিস সহকারী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *