ঢাকাSaturday , 5 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির গাবুরা থেকে শুভেচ্ছা বিনিময়।

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 June 2021, 21:11

হুদা মালী, গাবুরা শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি তৎকালীন সাতক্ষীরা -০৫ আসনের সাবেক সাংসদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ কে ফজলুল হকের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেছে। গাবুরা ইউনিয়নের আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি শেখ আব্দুল বারীর নেতৃত্বে এই ফুলের শুভেচ্ছা জানানো হয়। শনিবার (০৫ জুন) সকাল ১১টার সময় নিজস্ব বাসভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আহŸান জানান। গাবুরা থেকে উপস্থিত ছিলেন, গাবুরা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহাসিন আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জি এম ইমাম হোসেন, যুবলীগ কর্মী আব্দুল্লাহ আল মামুন সহ নেতৃবৃন্দ।

গত ২০১৯ সালের ১২ ডিসেম্বর সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে পুনরায় মুনসুর আহমেদ সভাপতি ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কিন্তু গত ১লা ফেব্রুয়ারি ২০২১ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি সাবেক সাংসদ জননেতা মুনসুর আহমেদ রাজধানীর ঢাকার স্পেশালাইজড হাসপাতালে মৃত্যু বরণ করেন। জেলা আওয়ামী লীগের সভাপতির পদ শূন্য হয়ে যায়। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির মৃত্যু বা অন্য সমস্যা হলে ১নং সিনিয়র সহ সভাপতি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ২রা জুন ২০২১ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান করবেন সাবেক সাংসদ সদস্য এ কে ফজলুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *