দেবহাটায় লকডাউনের ১ম দিনে ইউএনওর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা
দেবহাটা ব্যুরো: সাতক্ষীরা জেলাব্যাপী লকডাউন ঘোষণার দেবহাটায় লকডাউনের ১ম দিনে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছেন। সাতক্ষীরায় গত কয়েকদিনে করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে। যার কারনে গত বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি এস.এম মোস্তফা কামাল সাতক্ষীরা জেলাব্যাপী শনিবার ৫ জুন, ২০২১ ইং তারিখ থেকে আগামী শুক্রবার পর্যন্ত ৭ দিন প্রথম পর্যায়ে কঠোর লকডাউন ঘোষণা করেন। যার কারণে শনিবার লকডাউনের প্রথম দিনে দেবহাটা উপজেলাব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার উপজেলা সদর, টাউনশ্রীপুর, পারুলিয়া, সখিপুর, কুলিয়া, গাজীরহাটসহ বিভিন্ন এলাকায় কঠোর নির্দেশনা বাস্তবায়নে অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামসহ বিভিন্ন জনপ্রতিনিধিবৃন্দ ও সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ইউএনও কঠোর নির্দেশনা বাস্তবায়নে সকলকে সতর্ক হওয়ার নির্দেশনা দেন এবং নিজের সুরক্ষার সাথে সাথে পরিবার ও দেশের মানুষকে বাচাতে সকলকে কাজ ছাড়া অযথা বাইরে না আসার আহŸান জানান। এসময় ইউএনও বলেন, যে নির্দেশনা দেয়া আছে সেটা যথাযথভাবে সবাইকে পালন করতে হবে।
মাক্স ছাড়া কেউ বাড়ির বাইরে আসবেন না, অযথা দোকানে বসে আড্ডা দেয়া বা ঘোরাঘুরি করা যাবেনা। যদি কেউ বিনা প্রয়োজনে বাড়ির বাইরে আসেন তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া দেবহাটা থানা পুলিশ লকডাউন বাস্তবায়নে সকাল থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তদারকি ও সাধারণ মানুষকে সচেতন করার জন্য তৎপর ছিল। দেবহাটা সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার এসএম জামিল আহম্মেদ, ওসি বিপ্লব কুমার সাহা, ওসি (তদন্ত) ফরিদ আহম্মেদ এসকল পুলিশ চেকপোস্ট ও মানুষকে সচেতন করতে পুলিশের কার্যক্রম তদারকি করেন।

Leave a Reply