ঢাকাThursday , 3 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডিবি পুলিশের পৃথক অভিযানে দেড় কেজি গাঁজাসহ আটক চার

admin ঢাকা
আপডেট: 3 June 2021, 22:07

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে দেড় কেজি গাঁজা সহ চার ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (০২ জুন) বিকেলে সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে ৮শ’ গ্রাম গাঁজা সহ আব্দুল আলিম মন্টু (৪২) নামের এক মাদক কারবারীকে আটক করা হয়। সে ওই আলাকার আব্দুর রহমানের ছেলে।

জেলা গোয়েন্দ পুলিশের অপর এক অভিযানে বৃহস্পতিবার (০৩ জুন) সকালে শহরের রসূলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৭শ’ গ্রাম গাঁজা সহ তিন যুবককে আটক করা হয়। আটককৃতরা হলেন, সদরের জামতলা কুচপুকুর এলাকার রবিউল ইসলামের ছেলে মো. সবুজ হোসেন (২০), শহরের উত্তরকাটিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে আবু হুরায়রা (১৯) ও লাবসা গাবতলা এলাকার মোহর আলীর ছেলে অমিত হাসান (২০)।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিন আলম চৌধুরী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *