ঢাকাFriday , 28 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জাতির জনক বঙ্গবন্ধু ও বঙ্গমাতা দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তা কখনও ভোলা যাবেনা- ফুটবল টূর্নামেন্ট উদ্বোধনকালে এমপি রবি

admin ঢাকা
আপডেট: 28 May 2021, 12:48

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট ২০২১ বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালিকা (অনূর্ধ্ব-১৭) ফুটবল টূর্নামেন্ট ২০২১ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব দেশের জন্য ত্যাগ স্বীকার করে যে অবদান রেখেছেন তা কখনও ভোলা যাবেনা। বাঙালী জাতি তাদের ঋণ কোনদিন শোধ করতে পারবেনা। তিনি আরো বলেন, দেশের নতুন প্রজন্মকে জাতির জনক বঙ্গবন্ধু ও বঙ্গমাতার জীবনী পড়তে হবে। দেশের জন্য তাদের সেই ত্যাগই আমাদের দেশের স্বাধীনতা এনে দিয়েছে। এসময় এমপি রবি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমাদের সব কিছু করতে হবে। তবে করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে। একটু রোদ্রে খেলা-ধূলা করতে হবে। কারণ এই রোদ্রে ভিটামিন ডি আছে। করোনার সংক্রমণ রোধে ভিটামিন রোগ প্রতিরোধ করে। খেলোয়াড়দের স্বাস্থ্য বিধি মেনে খেলা-ধূলা করার আহবান জানান এমপি রবি এবং সেই সাথে উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন তিনি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান বদু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, বাছাই কমিটির সদস্য কিরন্ময় সরকার, রেফারী আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট ২০২১ বালক (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধনী খেলায় অংশ নেয় ঘোনা ইউনিয়ন বনাম আলিপুর ইউনিয়ন দল। খেলায় মোট ১৪টি দল অংশ নেবে।
খেলা পরিচালনা করেন রেফারী এ.কে আজাদ কানন, সহকারি রেফারী হাসনাত জামান, জনি ও মনিরুজ্জামান।
এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা ও ১৪টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *