খাজরায় ফ্রেন্ডশিপের ঘূর্ণিঝড় প্রস্তুতি সভা
খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নে ঘূর্ণিঝড় যশ মোকাবেলার অংশ হিসেবে ঘূর্ণিঝড় আগাম প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মে) সকাল ১০টায় খাজরা ইউনিয়ন পরিষদ হলরুমে খাজরা ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন মোড়লের সভাপতিত্বে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের আয়োজনে এ ঘূর্ণিঝড় প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। খাজরা ইউপি সচিব বিশ্বজিত ঘোষের সঞ্চলানায় এ প্রস্তুতি মূলক সভায় বক্তব্য প্রদান করেন ফ্রেন্ডশিপের প্রোজেক্ট ইনচার্জ শ্যামনগর মাসুদ রানা,সিনিয়র ফিল্ড ফ্যাসেলেটেটর পিয়াল বড়–য়া। এসময় ইউপি সদস্য তহমিনা বেগম,রামপদ সানা,গ্রাম পুলিশ সনাতন সরদারসহ ফ্রেন্ডশিপের বিভিন্ন ওয়ার্ডের সদস্য উপস্থিত ছিলেন। বক্তরা ঘুর্নিঝড়ের হাত থেকে জানমাল,গবাদী পশু,কৃষি সম্পদসহ প্রয়োজনী সরঞ্জাম রক্ষায় বিভিন্ন কৌশল ও পরামর্শ প্রদান করেন । এছাড়াও ঘূর্ণিঝড় মোকাবিলায় আশ্রয় কেন্দ্র সার্বক্ষনিক খোলা রাখা,স্বেচ্ছাসেবক টিম গঠন করাসহ নানাবিধ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Leave a Reply