ঢাকাMonday , 24 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 May 2021, 21:32

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁনের সঞ্চালনায় এ সময় সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও ইউনিয়নের সরকারি ভূমি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ঘূর্ণিঝড় যশ মোকাবেলায় সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনদের আশ্রয় কেন্দ্রে নেওয়ার আহŸান জানানো হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের অগ্রগতি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *