আশাশুনির বীর মুক্তিযোদ্ধা বাচ্চুর ইন্তেকাল
নিজস্ব প্রতিনিধি : আশাশুনি সদরের বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা বাচ্চু (৬৫) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। শুক্রবার (২১ মে) বিকালে রাস্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। তিনি আশাশুনি সদরের মৃত আব্দুর রাজ্জাক হোসেন গাজীর বড় ছেলে। শুক্রবার ভোর ৫.৩০ টার দিকে ইন্তেকাল করেন।
জীবদ্দশায় তিনি রেজিস্ট্রী অফিসে চাকুরী জীবন শেষ করে অবসর গ্রহন করেন। সাতক্ষীরায় মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। আশাশুনিতে মরহুমের গ্রামের বাড়িতে ২য় জানাযা অনুষ্ঠিত হয়। এসআই জাহাঙ্গীরের নেতৃত্বে চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় সহকারী কমিশনার (ভ‚মি) শাহীন সুলতানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, আইনজীবি, হাজী, আলেম, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ জানাযায় অংশ নেন। মৃতকালে তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হয়।

Leave a Reply