ঢাকাMonday , 17 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 May 2021, 22:10

১৭মে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দিবসটি পালনের অংশ হিসেবে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে ও জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ এ. কে. ফজলুল হক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, বক্তব্য রাখেন জেলা মন্দির সমিতির উপদেষ্টা স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় নেতা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. কাজল কুমার কর্মকার, সহ সভাপতি এ্যাড. সোম নাথ ব্যানার্জী, গোষ্ঠ বিহারী মন্ডল, বক্তব্য রাখেন শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, তথ্য ও গবেষণা সম্পাদক আফসার আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন।

উপস্থিত ছিলেন জেলা মন্দির সমিতির অডিটর অসীম দাশ সোনা, সহ-সম্পাদক বিকাশ দাশ, অধ্যক্ষ শিব পদ গাইন, দাশ সনাতন চন্দ্র, সাবেক ছাত্র লীগ নেতা মিলন রায়, জাহিদ হোসেন বাপ্পী, হিমেল সহ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভা শেষে করোনা মুক্ত বাংলাদেশ ও বিশ্ব শান্তি কামনায় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা হয় সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা -এঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা করেন মন্দিরের পুরোহিত। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *