ঢাকাMonday , 10 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর এমপির ঐচ্ছিক তহবিল থেকে ২ লক্ষ ৪৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 May 2021, 22:12

নিজস্ব প্রতিনিধি: মাননীয় জাতীয় সংসদ সদস্য, সাতক্ষীরা-২ মহোদয় এর ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১০ মে) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল কর্ণারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদ্য পদায়নকৃত অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাবেক ব্যাংকার কাজী আব্দুল মুহিদ প্রমুখ। এসময় সদর উপজেলার ৬৫ জন ব্যক্তির মাঝে মাননীয় জাতীয় সংসদ সদস্য, সাতক্ষীরা-২ মহোদয় এঁর ঐচ্ছিক তহবিল হতে ২ লক্ষ ৪৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এসময় দলীয় ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *