ঢাকাMonday , 10 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শহরের ফুড অফিস এলাকা থেকে ১৮২০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক

admin ঢাকা
আপডেট: 10 May 2021, 03:43

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ১ হাজার ৮শ’ ২০ পিস ইয়াবাসহ ইয়াছিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ওই ব্যবসায়ী জেলার কলারোয়া উপজেলার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যার দিকে সদর থানার উপ-পরিদর্শক আহম্মদ আলী, সহকারী উপ-পরিদর্শক সাইফুল ইসলাম ও লালন হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা শহরের ফুড অফিস মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ১ হাজার ৮শ’ ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইয়াছিনকে আটক করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‎ সোমবার আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *